চীনে বন্ধ সনির প্লেস্টেশন স্টোর

১২ মে, ২০২০ ০১:৩০  
চীন বিশ্বের সবচেয়ে বড় গেমের বাজার। আর সেই বাজারে প্লেস্টেশন স্টোর বন্ধ করে দিয়েছে সনি। তবে নিরাপত্তার জোরদার করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সনি। খবর রয়টার্স। অনলাইন প্লেস্টেশন স্টোর বন্ধ থাকার ফলে সেখানে সাময়িকভাবে গেম বিক্রি বন্ধ রয়েছে। রবিবার উইবোতে এক পোস্টের প্লেস্টেশন চায়নার পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। তবে ঠিক কবে নাগাদ পুনরায় অনলাইন স্টোরটি চালু হবে সেটি জানানো হয়নি। সম্প্রতি একাধিক প্রতিবেদনে জানানো হয়, চীনের গেমাররা ব্যাকডোরের মাধ্যমে সার্ভার পরিবর্তণ করে গেম খেলতে পারছে এবং চীনের নিষেধাজ্ঞা থাকা গেমগুলোও ডাউনলোড করতে পারছে। তবে ঠিক এই কারণে নিরাপত্তায় জোর দিয়েছে কীনা সেটি জানা যায়নি। ডিবিটেক/বিএমটি